১৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার (ইউএনএইচসিআর) লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইউএনএইচসিআর এর বরাতে সিনহুয়া এমন খবর দিয়েছে।
ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট জন নারী ও ২৮জন শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান আটক করে শুক্রবার সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
জাতিসংঘের ওই সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি (আইআরসি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।
২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে।
আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।
লিবিয়া/এসকেএম
















Leave a Reply