শুরু হলো ঢাকার সাথে জলপাইগুড়ির ট্রেন যাতায়াত

১ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভারত-বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস ‘মিতালী এক্সপ্রেস’। পশ্চিম বাংলার নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে যাতায়াত করবে মিতালী এক্সপ্রেস।

বুধবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় রেল মন্ত্রণালয়ের সদর দফতর থেকে ‘মিতালী এক্সপ্রেস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যৌথ উদ্বোধক বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এতে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং দুই দেশের রেল মন্ত্রনালয়ের । ‍ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ৫১৩ কিলোমিটার ভ্রমণে সময় লাগবে ৯ ঘন্টা। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনটি পরিচালনা করবে। এতে ৪টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং ৪টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ থাকবে।

ফিরতি যাত্রায় ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫০মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে।

আরও পড়ুন: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

অপর দু’টি ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চলাচল ব্যাহত হয়। ট্রেন দু’টি ২৯ মে থেকে আবার চলাচল শুরু করেছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পর প্রথম দু’দেশের মধ্যে ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, এই বছরই চলাচল শুরু করে বন্ধন এক্সপ্রেস।

মিতালী এক্সপ্রেস/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *