শুরু হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টস ডেস্ক: বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি খেলোয়াড়দের মূল্যতালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল।

এবার ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেয়া হয়েছে, যা এর আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোনও ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেই সাথে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা।

বিপিএল/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *