শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে হবে

১১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই স্বৈরাচার হটিয়ে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, তিনি এসেছিলেন বলেই দেশ বিদেশের সব ষড়যন্ত্র মোকাবেলা করে স্বপ্নের পদ্মাসেতু আজ নির্মাণ হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ কখনো কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, অথচ আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, দল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজদের বের করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই, তাই খারাপ লোকদের দলে নেয়া যাবে না।

ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ছিদ্দিকুর রহমানসহ অন্যরা।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *