শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

১৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, শেরপুর): শেরপুরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল।

শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া পুরুষ বন্যহাতিটির বয়স আনুমানিক দুই বছর। কেবল দাঁত উঠতে শুরু করেছে।

গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষতি করছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।

এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল।

বন্যহাতি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *