২৪ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ ও সাদমান ইসলাম। দলে রয়েছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসানও।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসানও থাকছেন শ্রীলংকা সিরিজে। সাকিবের সাথে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সাথে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply