সংকটাপন্ন অভিনেতা আব্দুল কাদেরের

১৯ ডিসেম্বর ২০২০ ৯(বিনোদন ডেস্ক): ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অভিনেতা আবদুল কাদের। চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ অভিনেতার প্যানক্রিয়াসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে। চতুর্থ স্টেজে চলে গিয়েছে। শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই।

আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।

তিনি বলেন, বাবা ক্যান্সারে ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসম্বের দেশে নিয়ে আসব।

তবে কাদেরের ‘কোথাও কেউ নেই’ নাটকের সহকর্মী আসাদুজ্জামান নূর তাকে সাহস দিয়েছেন। ফিরে আসতে বলেছেন দেশে।

জাহিদা ইসলাম বলেন, আমার শ্বশুরের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *