২৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। রোববার বিকেলে ঘূর্ণিঝড়টি দেশটির অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে।
রাজ্য দুটিতে আঘাত হানার পর গুলাব পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস সতর্ক করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুলাবের প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এতে উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাসেরও।
এমন পরিস্থিতি ঘূর্ণিঝড় মোকাবেলায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছেন কলিকাতার আলিপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা গণেশ কুমার দাস।
শনিবার জারি করা সতর্কতায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের দ্রুত উপকূলবর্তী এলাকায় নিরাপদে আসার নির্দেশনা দেয়া হয়েছে। সমুদ্র উপকূলের নিচু এলাকার অনেক বাসিন্দাকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রও নিরাপদ স্থানে নেয়া হয়েছে। উপকূলবর্তী সব পঞ্চায়েতকে শুকনো খাবার ও পানি মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply