২৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলংকা সফর থেকে সাকিব আল হাসান ছুটি নিলেও সেপথে হাঁটছেন না মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এ পেসার সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।
মঙ্গলবার বিসিবি একাডেমিতে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব।
‘যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব।
আগামী এপ্রিলে হতে পারে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সেই সময়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
মুস্তাফিজুর রহমান/এসকেএম
















Leave a Reply