২৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে। তিনি পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও দৈনিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সবশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেন।
সাংবাদিক আলতাফ মাহমুদ/এসকেএম















Leave a Reply