সাংবাদিক কাদের গনি হাসপাতালে

২৩ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার আসরের নামাজের পর তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের নামাজের স্থানে ডিইউজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র একাংশের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও বাছির জামাল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, ডিইউজের সাবেক সহ-সভাপতি খুরশীদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদসহ ডিইউজের অন্যান্য নেতারা।

করোনা/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *