নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সদ্য প্রয়াত প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী নানা সময়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতেও বড় অবদান ছিল জাতীয় সংসদের উপনেতার।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্ম নেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। পরে দলটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি মহিলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি কলিকাতা গোবরা নার্সিং ক্যাম্পের পরিচালকের দায়িত্ব পালন করেন।
১৯৯২ সাল থেকে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন: সাজেদা চৌধুরী মারা গেছেন
সাজেদা চৌধুরী ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২ থেকে ‘৭৬ পর্যন্ত গার্ল গাইডের ন্যাশনাল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাজেদা চৌধুরী/এএমএম/কিউটি
















Leave a Reply