সাতক্ষীরায় উষ্ণ সংবর্ধনায় সিক্ত সাবিনা

স্পোর্টস ডেস্ক: ইতিহাস সৃষ্টি করে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা দেশকে এনে দিয়েছেন সাবিনারা। শিরোপসহ দেশের মাটিতে পা রাখার পর পরই ফুলেল শুভেচ্ছা পান বাঘিনীরা।

এরপর ছাদখোলা বাসে রাজধানীতে পথে পথে ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হন গোলাম রাব্বানীর শিষ্যরা। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সারেন সাবিনারা।

ঢাকার সব আনুষ্ঠানিকতা শেষে এবার সাতক্ষীরায় পা রাখলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। তাকে উষ্ণ সংবর্ধনা দিতে আগেই সব প্রস্তুতি সেরে রাখেন সাতক্ষীরাবাসী।

শুক্রবার সেখানে সাবিনা পৌঁছতেই বর্ণাঢ্য সংবধর্না দেয়া তাকে। এ সংবর্ধনার আয়োজন করেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সাফজয়ী অধিনায়ক বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটি কখনও কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। আমি সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমাদের এ সাফল্য বাংলাদেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে আমার বিশ্বাস।

সাবিনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *