সারা দেশে শিশুদের করোনা টিকাদান শুরু

নিউজ ডেস্ক: সিটি করপোরেশনের পর সারা দেশে আজ থেকে করোনা টিকাদান শুরু হয়েছে। তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হচ্ছে প্রায় এক কোটি শিশুকে।

জেলা ও উপজেলাপর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা দেয়া হবে। এ কর্মসূচি চলবে ১২ দিন।

একযোগে দেশের ৪২৭ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। তিনি জানান, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োঅ্যানটেকের টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে তাদের।

গত ১১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়।

এরপর থেকে এতদিন দেশের সিটি করপোরেশন এলাকায় ৫-১১ বছর বয়সি শিশুদের টিকা দেয়া হচ্ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত ৫-১১ বছর বয়সি ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ নিয়েছে।

বড়দের মতো শিশুদেরও এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

করোনা টিকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *