১ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেটের জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউপির আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলো ৭ বছর বয়সী সাফওয়ান আহমদ ও ৪ বছর বয়সী মিনা বেগম। তারা ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।
এলাকার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাফওয়ান ও মিনাকে দীর্ঘক্ষণ না পেয়ে খুঁজতে যান অভিভাবকরা। পরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসতে দেখেন। সাথে সাথে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী জানান, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply