সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন বছর বয়সি এক শিশুকন্যাসহ অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবীলি ইউনিয়নের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আবদুল মান্নান সুয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মা-মেয়ের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মৃতদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে হাতিয়াবাজার থেকে সোনাপুর বাজারের উদ্দেশে যাত্রী নিয়ে একটি অটোরিকশাটি ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে সেটি সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউয়িনের ২নং ওয়ার্ড আবদুল মান্নান সুয়েটার কারখানার সামনে পৌঁছুলে সামনে থাকা চলন্ত একটি মালবাহী ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন চালকসহ ৫ জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের মধ্যে সিএনজিচালককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, অতিরিক্ত গতিতে আসা সিএনজিটি ট্রাককে ধাক্কা দেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক দুর্ঘটনা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *