সেপটিক ট্যাংক থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি আলম মিয়া। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, গুটমা বাজারের নিকট আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তারা। রোববার সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ট্যাংকের ভিতরে প্রবেশ করেন তারা তিনজন। পরে তাদের কোনও সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান ভেতরে সবাই মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মালেক মিয়া জানান, সকালে তারা তিনজন সেপটিক ট্যাংকের মাচা খুলতে নামেন। পরে ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে দেখা যায় তারা মারা গেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা পরবর্তীতে বলা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *