১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): গাজীপুরের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুমন মিয়া ৩২, তার স্ত্রী মরিয়ম বেগম ২৮ ও শিশুপুত্র সাকিন মাহামুদ ৫।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণে সুমন মিয়ার রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাইরের দিকে ধসে পড়ে। এতে তারা আহত হন। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত সুমন মিয়া দীর্ঘ দিন ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ছেলে সাকিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, সেপটিক ট্যাংকের ওপর রান্না ঘর ছিল। হঠাৎ বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়। এছাড়া ওই বিল্ডিংয়ের তিনটি রুম ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানও হয়েছে।
ট্যাংক বিস্ফোরণ/এসকেএম
















Leave a Reply