সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন।

বুধবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে ঝাউবন এলাকায় এটিকে দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, সকালে সমুদ্রসৈকতের বৈরী আবহাওয়া পর্যবেক্ষণে তারা সৈকতে বের হলে মৃত ডলফিনটি দেখতে পায়।

তাদের ধারণা সকালের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে। এটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মতে অন্তত  ৮-১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার মৃত ডলফিন ভেসে আসার খবর নিশ্চিত করে জানান, এর আগে ২৩ সেপ্টেম্বর সবশেষ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার হয়।

মৃত ডলফিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *