আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ উন্মুক্ত করেছে সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভিসা প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে নাগরিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশসহ এই সাতটি দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ আরও সহজ হবে।
শুক্রবার ১০ জুলাই গালফ নিউজের প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে চালু হওয়া ভিসা প্যাকেজ কর্মসূচির আওতায় সাতটি দেশের নাগরিকরা সমনিবত বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ভিসা পাবেন। এই সাতটি দেশ হলো- বাংলাদেশ, মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো। ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও এ সেবা চালু করা হবে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্যাকেজ কেনার ৪৮ ঘন্টার মধ্যে ইলেকট্রনিক ভিসা প্রদান করা হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ই-মেইলে তাদের ভিসা, ভ্রমণ বীমা ও ভ্রমণ সংক্রান্ত প্রয়েোজনীয় তাগজপত্র পেয়ে যাবেন।
জানা গেছে, রিজারভাল ও আল মোসাফের নামক দুটি প্রতিষ্ঠানকে এ পরিষেবা প্রদানের অনুমতি দেয়া হয়েছে।এই পরিষেবার মধ্যে রয়েছে ইলেকট্রনিক টুরিস্ট ভিসা, রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে আবাসন ব্যবস্থা। এই ব্যবস্থাপনার কারণে আলাদাভাবে ভিসা আবেদন জমা দেয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। এই ভিসার মেয়াদ ৯০ দিন। ভিসা প্রাপ্তির পর সর্বনিম্ন ২ দিন এবং সর্বোচ্চ ৮৮ দিন সৌদি আরবে থাকার অনুমতি থাকবে।
গালফ নিউজের তথ্য মতে, উমরাহ হজ্ব সম্পর্কিত পরিষেবা এই প্যাকেজের আওতা মুক্ত। তবে ভ্রমণকারীরা মক্কা ও মদীনাসহ দেশের যেকোনো স্থানে ভ্রমন করতে পারবেন।
সৌদি ভিসা/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD














