স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ভোট দিলেন তাপস

নিইজ ডেস্ক: স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে সকাল পৌনে ৯টায় ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। নৌকা মার্কায় ভোট দিয়েছেন জানিয়ে তিনি সব ভোটারকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

রোববার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৭/এ-তে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেন তিনি। এর পর গণমাধ্যমের সাথে কথা বলেন মেয়র তাপস।

মেয়র বলেন, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আমি আমার ভোট দিলাম। আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি, আমরা বিজয় আশা করছি। ইনশাআল্লাহ আবারও নৌকার বিজয় হবে।

মেয়রের সাথে তার সহধর্মিণী আফরিন তাপস ও ছোট ছেলে প্রথমবারের ভোটার শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।

মেয়রের সহধর্মিণী আফরিন তাপস বলেন, আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়েই এই সকালে ভোট দিতে এসেছি। আমি টিচার্স ট্রেনিং কলেজে ফেরদৌস আহমেদকে নৌকা মার্কায় ভোট দেব। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার উদ্দীপনা ও আবেগ জানাতে গিয়ে মেয়রের ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ান গণমাধ্যমকে বলেন, আমি প্রথমবারের মতো ভোটার হয়েছি। আমার কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজে। আমি নৌকা মার্কায় ভোট দেব।

মেয়র তাপস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *