স্বাস্থ্যগত প্রভাব বিষয়ক গবেষণা সম্পন্ন

২২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং নিম্ন আয়ের জনগোষ্ঠির স্বাস্থ্যগত প্রভাব’ বিষয়ক গবেষণা শেষ হয়েছে। এর সারসংক্ষেপ উত্থাপন করা হবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দূষণমুক্ত ঢাকা মহানগর গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঢাকার দুই সিটি করপোরেশনের চারটি বস্তিকে মডেল হিসেবে কার্যক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বস্তি ও ৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ ও হাজারীবাগ বস্তি।

এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দিয়েছে ইউএসএইড। কারিগরী সহযোগিতা দিয়েছে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল। ‘ঢাকা কলিং নামের প্রকল্পটি’ কনসোর্টিয়াম মেম্বার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং ইনসাইটস নামক চারটি বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

গবেষণা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ