সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক জান্নাতুল মাওয়া আহত

৪ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় জেলা মহিলা টিমের গোলরক্ষক জান্নাতুল মাওয়া আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কালাবিবির দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জান্নাতুল মাওয়ার ভাই হৃদয় জানান, জান্নাতুল সকালে তৈলারদ্বীপ হাই স্কুলের মাঠে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমিতে অনুশীলন করতে যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। কালাবিবি দীঘি এলাকায় নেমে একটু সামনে গেলে একটি লরি তার বোনকে ধাক্কা মেরে চলে যায়। এতে জান্নাতুলের ডান পায়ে প্রচণ্ড আঘাত লাগে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন জান্নাতুল।

আহত জান্নাতুল মাওয়া আনোয়ারা উপজেলার বিলপুর ৮নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের মেয়ে। তিনি চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল টিমের গোলরক্ষক ও নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ছাত্রী।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, বিষয়টি জানতাম না। আহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জান্নাতুল মাওয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *