১০ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝিনাইদহগামী যাত্রীবাহী বাসের সাথে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply