নিউজ ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।
যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় জানায় রিটার্নিং কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
হিরো আলম/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply