নিউজ ডেস্ক: বিএনপি নেতারা হুঙ্কার দিচ্ছে সরকার পতনের। এ হুঙ্কার দিয়ে সরকার পতন করা যাবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিজয়ের মাসে সতর্কতার জন্য রাজপথ, জনপদ, শহর, জেলা, থানা ও ওয়ার্ডসহ অলিগলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।
বাংলাদেশের অগ্রগতির দিক তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আওয়ামী লীগ এবারের অঙ্গীকার হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ।
মন্ত্রী বলেন, ১৫ আগস্টের সেনাপতি ছিলেন জিয়াউর রহমান। আর ২১ আগস্টের গ্রেনেড হামলার সেনাপতি ছিলেন তারই পুত্র তারেক রহমান। ২০০৮ সালে মুচলেকা দিয়ে টেমস নদীর তীরে লন্ডনে পাড়ি জমিয়েছে। সেখানে বসে তিনি এখন হুঙ্কার পাড়েন।
এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।
শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্য, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাসহ বিভিন্ন্ আন্দোলন সংগ্রামে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিগত সময়ে ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির নিহত সদস্যদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডেভোকেট জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিসহ অন্যরা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply