হৃদয়ের চৌকাঠ
নবনী রহমান
বারবার ভালবাসি ভালবাসি
বলতে চেয়েও বলা হয়নি
অভিমানের ঘরের চৌকাঠ মাড়িয়ে
দু`পা তোমার দিকে চলা হয়নি।
.
অনেক স্বপ্ন তোমায় নিয়ে
হৃদয়ে ক্ষণে ক্ষণে বুনি
ঝড়ের আঘাতে
স্বপ্নগুলো যখন ঝরে পরে
দু`জন মিলে
আর… কুড়ানো হয়নি।
.
সময়ের পরতে পরতে জমে থাকা
অনেক গোছানো– অগোছানো
কথা গুলো জানানো হয়নি
তোমায় অনেক ভালবাসায় জড়িয়ে থেকেও
অভিমানের দেয়ালটা সরাতে পারিনি।
বোঝানো হয়নি ভালবাসা ভরা
এই মনটা তোমার কাছে
বাঁধা পড়ে আছে, আর…
বাঁধা পড়ে আছি আমি
যে আছি হয়ে শুধু তোমারই।















Leave a Reply