১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

৩০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর ৫ হাজার ৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। বৃহস্পতিবার ঘোষিত ফলে এই তথ্য পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন। পরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ফলের বিস্তারিত জানান।

গতবারের চেয়ে এবার ১১ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

অন্যদিকে ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *