৩৯ বছর কোমায় থেকে মারা গেলেন ফরাসি ফুটবলার

০৬ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): দীর্ঘ ৩৯ বছর কোমায় কাটানোর পর মারা গেছেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জিন পিয়েরে অ্যাডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার অ্যাডামসের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে তার সাবেক ক্লাব নিমেস।

এক টুইট বার্তায় নিমেস জানায়, ‘আজ সকালে আমরা জিন-পিয়েনে অ্যাডামস এর মৃত্যু খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

ঘটনা সেই ১৯৮২ সালের মার্চের। হাঁটুর অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শিক্ষানবীশ চিকিৎসক কী থেকে যে কী করলেন, তারপর আর চোখ মেলে তাকানোই হলো না। চেতনানাশক ব্যবহার করতে গিয়ে চিকিৎসক যে ভুল করলেন, তার মাশুল গুনলেন দীর্ঘ ৩৯ বছর।

১৯৪৮ সালে ডাকারে জন্ম নেয়া অ্যাডামস প্রথম পর্যায়ের আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সাথে অ্যাডামসের জুটি দারুন খ্যাতি লাভ করেছিল। এ সময় তাদের ডাকা হতো ‘দ্য ব্ল্যাক গার্ড’ নামে।

নিমেস ছাড়াও নিস ও প্যারিস সেন্ট জার্মেইয়েও খেলেছেন এই ফুটবল তারকা।

ফুটবল/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *