অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

০৭ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): সিরিজ হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ হারায় সফরকারীরা।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে জয়ে ফিরল অস্ট্রেলিয়া। এদিন টস জিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া।

দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিষ্টিয়ান।

এরপর মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি চলে যায় অসিরা।

জয়ের জন্য শেষ ১৫ বলে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। খেলার এমন সময় শরিফুলের বলে শামিম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন অ্যাস্ট অ্যাগার।

তবে অ্যান্ডু টাইকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাস্টন টার্নার।

ক্রিকেট/এসকেএম