০৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানী রোধ করতে না পারলে দেশ জংলী রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃংখলা পরিস্থিতি। তাই অবৈধ অস্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেলো কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পার্শ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্র কিভাবে বাংলাদেশে এনেছে। গোয়েন্দা সংস্থার কাছে আরও বলেছে, অস্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে বিভাবে অস্র সরবরাহ করে। এরচেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে, ইসরাইলে তৈরী অত্যাধুনিক ‘উজি’ পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে। অত্যাধুনিক যে অস্র আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতেও নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতংক ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্র আমদানী সিন্ডিকেট ও অস্রবাজদের তালিকা তৈরী করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে। এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
জিএম কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply