নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে রাসেল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হন আরও অন্তত ১০ জন।
বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মিন্টু ফরায়েজী সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় রুহুল আমিন নামে এক যুবক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। নজরুল ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। তবে তাদের সমর্থকরা একে-অপরকে দোষারোপ করে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
সংঘর্ষ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply