আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পযর্ন্ত ৭৪৬ জনের মৃত্যু হলো। বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৯৫ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪৭০ জন।

নাসিমা সুলতানা বলেন, গতকালের চেয়ে আজ (বুধবার) ২১৬ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯১১ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বাধিক ১৫ হাজার ১০৩টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১৪ হাজার ৯৫০টি। গত ২৪ ঘন্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫১০টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৯৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *