আগুনে পুড়ে ঘুমন্ত ভাইবোনের মৃত্যু

৮ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ভাইবোনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ১২ বছর বয়সী মুহাম্মদ মিনহাজ ও মেয়ে ৩ বছর বয়সী রুহি মনি।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের ছেলেমেয়ে পুড়ে মারা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। মরে যাওয়া দুই শিশু সম্পর্কে ভাইবোন।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *