আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

১৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেছেন।

আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার ২২ আসামিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ৪ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

আরও পড়ুন: আবরার হত্যা মামলার চার্জশীট

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় ওই বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আবরার হত্যা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *