ইউক্রেনে গণহত্যার সন্ধান পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর দেশটিতে ‘গণহত্যা’ সংঘটিত হওয়ার কোনও তথ্য খুঁজে পায়নি জাতিসংঘের তদন্তকারী দল।

বৃহস্পতিবার ওই দলের প্রধান এ কথা জানিয়েছেন। খবর: ইউরোনিউজ।

তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, ইউক্রেনে গণহত্যার কোনও ঘটনা খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটিতে এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনও এখানে এমন ঘটনার বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।

ইউক্রেনের প্রায় ৫ শতাধিক লোকের সাথে আলাপ করে এবং বিভিন্ন স্যাটেলাইট ছবি ও কবরস্থান পরিদর্শন করে এ তদন্ত প্রতিবেদন গঠন করেছে জাতিসংঘ। এতে বলা হয়, ইউক্রেনে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

এই তদন্তকারী দল আরও জানায়, ইউক্রেনে ব্যাপক পরিমাণে যুদ্ধাপরাধ হয়েছে। অনেক ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। তবে ‘গণহত্যা’ হয়নি।

প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এক বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। ইতোমধ্যে কয়েকবার ইউক্রেনের বিভিন্ন শহরে গণকবরের সন্ধান মিলেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের কারণে ইউক্রেনের অনেক মানুষ নিহত হয়েছেন। তবে এবার এসব হত্যাকাণ্ড জাতিসংঘের চোখে ‘গণহত্যা নয়’ বলেই গণ্য হলো।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *