এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

১২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

সোমবার এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো এসএসসি-সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষা ১৫ অক্টোবর পর্যন্ত নেয়া হবে। এরমধ্যে তত্ত্বীয় পরীক্ষা ১ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ১০ থেকে ১৫ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

এএইচএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ