একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

১৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৫৮ বছর বয়সী মোস্তফা ও তার স্ত্রী ৫০ বছর বয়সী জ্যোৎস্না বেগম এবং তাদের ছেলে ২২ বছর বয়সী আহমদ হোসেন।

এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।

জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানও হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা আনা হবে।

তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ