একমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

৭ মে ২০২১ (নিউজ ডেস্ক): কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা কমেছে। গত একমাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যক মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৭ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

ওয়ার্ল্ডো মিটার জানাচ্ছে, বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯ রোগে আক্রান্ত রয়েছেন ৫৪ হাজার ৬৬৮ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১ হাজার ১১৫ জন।

উল্লেখ্য, ৪২৬ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *