এক মাসে রিজার্ভ বাড়লো ২ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক: বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলেই রিজার্ভ বেড়েছে। মাসের শুরুতে যা ছিল ১৯ বিলিয়ন ডলার, তা এখন ২১ দশমিক ৪৪ বিলিয়নে উঠেছে। এক মাসেরও কম ব্যবধানে রিজার্ভ বেড়েছে ২ বিলিয়ন ডলারেরও বেশি।

এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। তবে আইএমএফ-এর শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২১ দশমিক ৪৪ বিলিয়ন।

রিজার্ভ বাড়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি এসেছে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, সাউথ কোরিয়ার একটি ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থার দেয়া অর্থ এ মাসে এসেছে। এছাড়া রেমিট্যান্স সরবরাহও ইতিবাচক। সবমিলিয়ে রিজার্থ ভালো অবস্থায় ফিরেছে।

রিজার্ভ/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *