এবারও হজ্বে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের

৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক): এবারাও হজ্বে যেতে পারছেন না বাংলাদেশের কোন মুসলিম। সৌদি আরব হজ্বযাত্রী পরিবহনের অনুমতি না দেয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরও করোনার কারণে সৌদি কর্তৃপক্ষ হজ্ব পালনের অনুমতি দেয়নি। বন্ধ ছিল হজ্বযাত্রী পরিবহন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী জানান, আগামী বছরগুলোতে হজ্ব সংক্রান্ত যাবতীয় কাজ সুষ্ঠুবাবে সম্পন্ন করতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, হজ্ব ক্যাম্প ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ্ব ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

হজ্ব/টিটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *