নিউজ ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১২ জনের। এতে করোনা ভাইরাস পাওয়া গেছে ১৮ জনের শরীরে। শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।
মঙ্গলবার ১৭ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নতুন করে আক্রান্ত ১৮ জন-সহ দেশে এই মুহূর্তে মোট রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৭৫ জন। এ পর্যন্ত মৃতের সঙখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।
গতকাল সোমবার ১৬ জুন ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ছিল এক।
স্মর্তব্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হয়। সেদিন তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২৬৪ জন। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, এই দুই দিন ২৬৪ জন করে মারা যান।
করোনা ভাইরাস/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus















Leave a Reply