৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩ জন। দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯০৪ জন মারা গেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫০৩ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২০৬ জন। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।
করোনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply