করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন।

অধ্যাপক নাসিমা সুলতানার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নাসিমা সুলতানা চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।

উল্লেখ্য, দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ।

করোনা ভাইরাস/এসকেএম