৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কুয়াকাটা সমুদ্রসৈকতে পঞ্চম দফায় আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ।
মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। ব্লু-গার্ডের সদস্যরা কচ্ছপটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেন। তবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদেরা।
এর আগে ২৬ মার্চ প্রথম দফায় মৃত দুইটি কচ্ছপ উদ্ধার হয়। এর পর সবশেষ পঞ্চম দফায় মোট ৮টি একই প্রজাতির কচ্ছপ উদ্ধার হওয়ার তথ্য জনিয়েছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।
কমিটির সদস্য আবুল হোসেন রাজু উদ্বেগের সাথে জানান, বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ বা ডলফিনের মৃতদেহ কুয়াকাটা সৈকতে বারবার ভেসে এলেও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপ মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত কচ্ছপ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply