০১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যার জিএম কাদের এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকারিভাবে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
জিএম কাদের বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। এসময় তিনি ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতেন।
জিএম কাদের/এসকেএম














