গণভবনে তামিম, সাথে আছেন মাশরাফি

নিউজ ডেস্ক: তামিম ইকবালের হঠাৎ অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রীড়ামোদিরা। তার সতীর্থ ও সাবেক খেলোয়াড়েরাও বলছেন, সিদ্ধান্তটা সময় হওয়ার আগেই নিয়ে ফেললেন ড্যাশিং ওপেনার। তামিমের ঘোষণাটা যে অভিমান ও কষ্ট থেকে এসেছে সেটি এতক্ষণে সবার অনুমানে।

দেশের ক্রীড়ামোদিদের প্রত্যাশা তামিম সিদ্ধান্ত বদলাক। আবার ফিরে এসে ঝড় তুলুক বাইশ গজে।

ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করেন, বিসিবির ডাকে এখনও পর্যন্ত সাড়া না দেয়া তামিমকে আটকাতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান তামিমকে ডেকেছেন।

সেই ডাকে সাড়া দিয়ে সতীর্থ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন তামিম ইকবাল। শুক্রবার বিকাল ৪ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা গণভবনে অবস্থান করছেন।

আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের, ফিরবেন এশিয়া কাপে

শুক্রবার সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুরে মাশরাফির সাথে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে।

তামিম ইকবাল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ