নিইজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় মা-ছেলেসহ চারজন নিহত ও কমপক্ষে ১০ আহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৩০ বছর বয়সী পিরোজপুরের কাউখালীর মারিনা আক্তার তার শিশুপুত্র ৩ বছর বয়সী জুনাইদ, ঢাকা সাভারের ৪৮ বছর বয়সী হুমায়ুন কবির এবং ঝালকাঠির ৫০ বছর বয়সী আব্দুর রউফ।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান জানান, বরিশালগামী সাকুরা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে।
ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও ড্রাইভার ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাছিল। ফলে ঘটনাস্থলে দুজন ও ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply