২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামে গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যাক্তিরা হলেন, শাহজাহান শেখ, সাজেদা বেগম, জীবন শেখ, দিলরুবা বেগম, মাহি আক্তার ও স্বাধীন শেখ।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply