চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর চকবাজারে একটি টাওয়ারে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চকবাজারের ইমামগঞ্জ মোড়ে এসকে টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত কোনও তথ্য দিতে পারেননি তিনি।

জানা গেছে, টাওয়ারটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। আগুনের সূত্রপাত প্লাস্টিক গোডাউনি থেকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *